৬০০-র বেশি মানুষ বিনামূল্যে চেকআপ, ওষুধ ও পরামর্শ পেয়েছেন।
আমাদের চিকিৎসক ও নার্সরা সাভার ইউনিয়ন পরিষদে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প করেছেন। ৬০০-র বেশি মানুষের রক্তচাপ, ডায়াবেটিস ও চোখের সমস্যা পরীক্ষা করা হয়েছে।
বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে, আর যাদের আরও চিকিৎসা দরকার তাদের কম খরচে আমাদের এখানে রেফার করা হয়েছে।